
বিবিসি
‘যিশুর দেখা পেতে’ অনুসারীদের উপবাসে বাধ্য করে ১৯১ জনের মৃত্যুর জন্য কেনিয়ার একটি প্রলয়বাদী ধর্মীয় গোষ্ঠীর প্রধান পল ম্যাকেনজিকে দোষী সাব্যস্ত করে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মৃতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই ছিল শিশু।
বিবিসি লিখেছে, ম্যাকেনজির নির্দেশে শিশুদের না খাইয়ে রাখা ও গণকবরে লাশ গুম করার অপরাধে তার ২৮ সহযোগীকেও বিভিন্ন মেয়াদে ১৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারক ডায়ানা মোচাচে শুক্রবার এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, অনুসারীদের অনাহারে মৃত্যুর নির্দেশ দেয়ার পেছনে অপরাধমূলক মূল দায় বর্তায় ম্যাকেনজির ওপর। বিশ্ব ইতিহাসে এটি অন্যতম প্রাণঘাতী ধর্মীয় উগ্রতার ঘটনা। বিচারক বলেন, এমন নৃশংসতার বিরুদ্ধে সুস্পষ্ট বার্তা দিতেই এ সাজা ‘যথোপযুক্ত ও ন্যায়সঙ্গত’ হয়েছে।”
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








