পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান
ads

বিজ্ঞান
পঞ্চম অধ্যায় : পদার্থের গঠন


পিয়ারা আক্তার 
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
সুপ্রিয় পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায়: পদার্থের গঠন’ থেকে আরো ৩টি সংপ্তি উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংপ্তি উত্তর প্রশ্ন
প্রশ্ন: পানির অবস্থা কয়টি? তাদের নাম কী কী?
উত্তর: পানির অবস্থা তিনটি। সেগুলো হলো-
১. কঠিন অবস্থা (যেমন-বরফ)।
২. তরল অবস্থা (যেমন-পানি)।
৩. গ্যাসীয় অবস্থা (যেমন-জলীয়বাষ্প)।
প্রশ্ন: পরমাণু ও অণুর মধ্যে দুটি পার্থক্য লেখ।
উত্তর: নিচে পরমাণু ও অণুর মধ্যে দুটি পার্থক্য হলো-
পরমাণু: পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ভাগ করা যায় না। যেকোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু।
অণু: অণু হলো দুই বা ততোধিক পরমাণুর রাসায়নিক বন্ধনে যুক্ত রূপ।
অণু একাধিক পরমাণু নিয়ে গঠিত।
প্রশ্ন: পদার্থের তরল অবস্থার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: পদার্থের তরল অবস্থার দুটি বৈশিষ্ট্য হচ্ছে–
১. তরল পদার্থের নিজস্ব আকার থাকে না, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে।
২. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে এবং অণুগুলোর মধ্যকার দূরত্ব মাঝারি হয়, ফলে তারা প্রবাহিত হতে পারে।