এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
ads

ছোট গল্প : সুভা
ষমো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

সুপ্রিয় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম  পত্রের  ‘ছোট গল্প: সুভা’ থেকে ৭টি ‘জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন: প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
উত্তর: ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপো শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
প্রশ্ন: সুভা কার কাছে মুক্তির আনন্দ পায়?
উত্তর: সুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়।
প্রশ্ন: ‘সুভা’ গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: ‘সুভা’ গল্পে একমাত্র প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
প্রশ্ন: ‘অনিমেষ’ শব্দের অর্থ কী?
উত্তর: অপলক, পলকহীন।
প্রশ্ন: ‘কিশলয়’ অর্থ কী?
উত্তর: ‘কিশলয়’ অর্থ গাছের নতুন পাতা।
প্রশ্ন: সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?
উত্তর: সুভা দুই বাহুতে প্রকা- মূক মানবতাকে ধরে রাখতে চায়।
প্রশ্ন: ‘সুভা’ গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
উত্তর: ‘সুভা’ গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।