
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, যুগোপযোগী চাহিদার সাথে মিল রেখে এখানে সমাজবিজ্ঞান বিভাগ পরিচালিত হয়ে আসছে। সমাজ বিজ্ঞান একটি গবেষণাধর্মী সাবজেক্ট। সে বিষয়টি বিবেচনায় এনে শিক্ষার্থীদের শিক্ষা দেয়া হয়। তাই অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটির তুলনায় এখানকার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা অনেক বেশি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এ. বি. এম. মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ হাজার। এ ইউনিভার্সিটিতে পাঁচটি অনুষদে ১৩টি বিভাগে শিক্ষা দেয়া হয়। বিভাগগুলো হলো- ফার্মেসি, আইন, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও এমএ ইন ইংলিশ। এ ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় ৩০০ শিক পাঠদানে নিয়োজিত।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, ‘এখানকার শিক্ষকেরা আন্তরিকতার সাথে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যাতে শিক্ষার্থীরা যথাযথ জ্ঞান অর্জন করতে পারে। তিনি আরো জানান, এ ইউনিভার্সিটিতে ট্রাইমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি সেমিস্টারে ছাত্রছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য কোর্স শিক্ষকরা পর্যাপ্ত কেসস্টাডি, চলমান বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক কাস পার্টিসিপেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সমাজবিজ্ঞান বিভাগ এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠালগ্নে চালু করা হয়। প্রায় ৩১ বছরের অভিজ্ঞতালব্ধ এ বিভাগটি তাই পরিপূর্ণতা লাভ করেছে। ফলে শিক্ষাথীরা এর সুফল ভোগ করতে পারছে। এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ. বি. এম. মফিজুল ইসলাম পাটোয়ারী মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করেন। তাই অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে টিউশন ফি কম।
৪ বছরের সমাজবিজ্ঞান বিভাগের অনার্সের টিউশন ফি তিন লাখ ৭০ হাজার টাকা। এক বছরের মাস্টার্সের কোর্স ফি ৬৫ হাজার টাকা। এখানে চার বছরের অনার্স কোর্সের টিউশন ফিতে ১০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। যোগাযোগ : মূল ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









