
আলজাজিরা
ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট, স্থাপনা, সরঞ্জাম এবং কর্মীদের তথ্য দিলে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার এবং সম্ভাব্য পুনর্বাসনের সুযোগ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রিপোর্ট করেছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ বিশুদ্ধতার স্তর থেকে সামান্য একটি প্রযুক্তিগত ধাপ দূরে।
বিবৃতিতে আরো যোগ করা হয়, ইরান হলো ‘একমাত্র পরমাণু-অস্ত্রহীন দেশ যা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম উৎপাদন করছে’ এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন, আরো সমৃদ্ধ করা হলে এই পরিমাণ ‘বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্রের জন্য পর্যাপ্ত হতে পারে’।
পররাষ্ট্র দফতরের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আইএইএর সুরক্ষা সংক্রান্ত বাধ্যবাধকতাগুলো মেনে চলতে ইরানি শাসনের ব্যর্থতার কারণে সেন্ট্রিফিউজসহ প্রধান প্রধান উপাদানের উৎপাদন ও সংগ্রহের বিষয়ে সংস্থাটি তাদের ‘জ্ঞানের ধারাবাহিকতা’ হারিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








