
প্রখ্যাত রাজনীতিবিদ সাবেক প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ছেলে খালেদ ইবনে ইউসুফ ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, দলীয় মুখপাত্র জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও কেন্দ্রীয় নেতা তারেক ইবনে জমির আলী শোক ও সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে মুসলিম লীগ নেতৃবৃন্দ বলেন, খালেদ ইবনে ইউসুফের ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহর দরবারে মুনাজাত করি, যেন তার নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতবাসী করেন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
চৌধুরী খালেদ ইবনে ইউসুফ জমিদার পরিবারের সন্তান হয়েও সবসময় সবার সাথে নম্র ভদ্র আচরণ করতেন। তিনি ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের আপন ভাই এবং ফরিদপুরের সদর আসনের বর্তমান সংসদ সদস্য নায়েব ইউসুফের আপন চাচা। ঐতিহাসিক হাজী শরীয়তুল্লাহর চতুর্থ পুরুষ পীর মোহসিন উদ্দিন উদ্দিন দুদুমিয়ার আপন ভাগ্নে ও মরহুম সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামাশ্বশুর এবং মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খানের মামাশ্বশুর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








