
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জটিল রোগে আক্রান্ত ১০ রোগী ও তিন উপজেলার ১৩ মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০ রোগীর চিকিৎসার জন্য মোট ১০ লাখ টাকার চেক দেয়া হয়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের ১৩ মেধাবী শিক্ষার্থীকে এক লাখ ৩০ হাজার টাকার অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা এবং সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








