
এএফপি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষের নিয়ন্ত্রণ বিরোধী দলের হাতে যাওয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে অভিশংসন বা প্রেসিডেন্টের পদ থেকে সরানোর উদ্যোগ নেয়া হলে ডেমোক্র্যাট পার্টিকেই রাজনৈতিকভাবে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প।
বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম তিনি হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







