
আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি স্থগিত করা হয়েছে।
আগামী ৭-৮ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর করার কথা ছিল।
আরো পড়ুন : শেখ হাসিনা একটি মুসলিমবিদ্বেষী দেশে আশ্রয় নিয়েছেন : পাকিস্তান সফররত স্পিকার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি থেকে আরো জানা যায়, আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের।
বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়।
আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









