২০ দেশের গবেষকদের অংশগ্রহণে আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু ৮ নভেম্বর

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

২০টি দেশের ৯৪টি বিশ^বিদ্যালয়ের পণ্ডিত, শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনের আন্তর্জাতিক পার্টনার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউসিম) এবং টেকনিক্যাল স্পন্সর আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন।
আগামী ৮ নভেম্বর কুমিরায় আইআইইউসির নিজস্ব ক্যাম্পাসে এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইআইইউসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পঞ্চম এবং আইআইইউসির আয়োজনে ২০তম আন্তর্জাতিক সম্মেলন।
৮ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে দেশের ২৫টি সরকারি, ৩৪টি বেসরকারি বিশ^বিদ্যালয় এবং ৩৫টি বিদেশী বিশ^বিদ্যালয়ের গবেষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইংল্যান্ড, নরওয়ে, নেপাল, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্কসহ ২০টি দেশের প্রসিদ্ধ বিশ^বিদ্যালয়ের গবেষক-প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
সম্মেলনে জমা পড়া ৮১২টি প্রবন্ধের মধ্যে অ্যাকাডেমিক বাছাই শেষে ১৮৮টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ ছাড়া কিনোট স্পিকারদের ১১টি মূল প্রবন্ধ এবং ১০টি আমন্ত্রিত বক্তার প্রবন্ধ উপস্থাপিত হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইআইইউসির প্রফেসর এমিরিটাস ও সাবেক ভাইস চ্যান্সেলর বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোর ড. বো লিউ, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার (ইউসিম) প্রফেসর ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, নেপালের কাঠমান্ডু ইউনিভার্সিটির প্রফেসর ড. সুদান ঝা, জাপানের নাগোয়া ইনস্টিটিউটের প্রফেসর ড. জিয়ানকিং ওয়াং, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর ড. ফয়সাল হোসাইন, নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রফেসর টেক জিং লি, সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর মোহাম্মদ স্লিম আলোনি, অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটির প্রফেসর জøাটনোভা, চীনের ইস্ট চায়না ইউনিভার্সিটির প্রফেসর ড. ওয়াং শাওয়াই এবং শেনঝেন ইউনিভার্সিটির প্রফেসর ড. জি-ঝাও।
এ ছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আমেরিকার টেনেসি ইউনিভার্সিটির ড. গোখান এর্ডমির, পাকিস্তানের সেন্ট্রাল পাঞ্জাব ইউনিভার্সিটির প্রফেসর ড. মাহফুজ-উল-হক, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার (ইউআইটিএম) ড. ইউসলিনা জাকারিয়া, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ড. রিফাত আরা শামস, নরওয়ের এসএমআইট্রিপল ই, ডিজিটাল অসলোর ড. জিয়াউদ্দিন, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার (ইউসিম) ড. ফরিদা হাজওয়ানি মো: রিদজুয়ান, ইংল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির ড. ফয়সল তারিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. খালেদা আলী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. দুলাল হক এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের ড. ফয়েজ আহমেদ।
৮ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।
অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নেপালের কাঠমান্ডু ইউনিভার্সিটির প্রফেসর ড. সুদান ঝা, ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডেপুটি ডিন প্রফেসর ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. এম ইমামুল হাসান ভূঁইয়া এবং আইসিআইএসইটি ২০২৬-এর টেকনিক্যাল চেয়ার প্রফেসর ড. মো: সাইদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মো: রাজু আহমেদ এবং সম্মেলনের টেকনিক্যাল সেক্রেটারি প্রফেসর ড. সিকদার সানবিম ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন আন্তর্জাতিক এ সম্মেলনের অর্গানাইজিং চেয়ার প্রফেসর মোহাম্মদ শামসুল আলম।
১০ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মো: লুৎফর রহমান। বিশেষ অতিথি থাকবেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।