
নিজ প্রতিবেদক
রাজধানীর মিরপুরে তৈরী পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিনের আন্দোলনে সড়ক অবরোধ ও সহিংসতা চালানো হয়েছে। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ট্রাফিক বক্স ও মেট্রোরেল স্টেশনে ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও বলপ্রয়োগে বাধ্য হয়েছে।
গতকাল সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর, শিয়ালবাড়ী, সেনপাড়া পর্বতা ও প্রশিকা মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বিচ্ছিন্নভাবে অলিগলি থেকে শ্রমিকরা বড় সড়কে নামার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের সরিয়ে দেয়। এদিন মিরপুর-২ বড়বাগ এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেড ও দেশওয়ান অ্যাপারেলসে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেডের কর্তৃপক্ষ সাময়িক ছুটির নোটিশ টানায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








