
আলজাজিরা ও রয়টার্স
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরো ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিখোঁজ অন্যদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) মুখপাত্র মানজো ইজেকিয়েল শনিবার জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের খুঁজতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে।
পুলিশের তথ্যমতে, গত শুক্রবার বায়ালসা রাজ্যের আয়ামা থেকে উকুবি এলাকায় যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে উল্টে যায়। বায়ালসা স্টেট পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানায়, রাজ্যের সাউদার্ন ইজাও জেলার ওইকোরোগা ও ওতুয়ান এলাকার মধ্যবর্তী নদী সংযোগস্থলে নৌকাডুবির এই ঘটনা ঘটে। একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন নৌকাটির আরোহীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









