
এএফপি
প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদত্যাগের পর এবার হিসাবপদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার তদন্তের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। শনিবার নিউ ইয়র্ক টাইমস গোপন তদন্ত সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নালও এ তদন্তের খবর প্রকাশ করে। তবে তদন্তের মূল বিষয় কী, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি। তদন্ত শেষে এনভিডিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়াই বিষয়টির নিষ্পত্তি হতে পারে।
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাথে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চীনে নিষেধাজ্ঞার আওতায় থাকা এআই চিপ পাঠানোর সন্দেহে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তদন্ত করছে। এ প্রেক্ষাপটে এনভিডিয়ার আর্থিক তথ্য প্রকাশের পদ্ধতি নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছর এনভিডিয়া বিভিন্ন দেশে বিক্রির হিসাব প্রকাশের পদ্ধতিতে পরিবর্তন আনে। আগে গ্রাহকদের বিলিং ঠিকানা অনুযায়ী বিক্রির হিসাব দেখানো হতো। নতুন পদ্ধতিতে গ্রাহক প্রতিষ্ঠানের সদর দফতর যে দেশে, সেই দেশের হিসাবে বিক্রি দেখানো হচ্ছে। এ পরিবর্তনের ফলে এনভিডিয়ার ভৌগোলিক বিক্রির হিসাব থেকে সিঙ্গাপুরের নাম বাদ পড়ে যায়, যদিও দেশটিতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ব্যবসা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









