
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের খুলশী থানায় পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং আসামিদের ছিনিয়ে নেয়ার চাঞ্চল্যকর মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা বা ‘বিহারী বগা’সহ চারজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। শুনানি শেষে বিচারক চার আসামির প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি আট আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া চার আসামি হলেন- ওয়াকিল হোসেন ওরফে বগা (বিহারী বগা), রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ইম ও আবুল হাসান। এ ছাড়া রিমান্ড নামঞ্জুর হওয়া আট আসামি হলেন- মো: রবিন, সাকিব হাসান, দেলোয়ার হোসেন জিসান, মো: শাকিল, মো: জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, সোহেল ওরফে ব্লেড সোহেল ও আবুল কাশেম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








