ফিফার এজেন্টের নজরে বাংলাদেশের তাকিব

ক্রীড়া প্রতিবেদক
ফুটবলের বড় আসরে বিভিন্ন ফুটবল এজেন্টরা নতুন খেলোয়াড়ের সন্ধানে আসেন। আজারবাইজানে হওয়া ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভালেও ছিল ফিফার একাধিক এজেন্টের উপস্থিতি। এদের একজনের নজরে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলার সাজিদুল ইসলাম তাকিবকে। লক্ষ্মীপুর জেলার এই ফুটবলার খেলেন মিডফিল্ডে। তার খেলা ভালো লেগেছে ফিফার এজেন্টের। এখন তিনি বিভিন্ন ক্লাবের একাডেমিতে তার নাম পাঠাবেন। আরো বিস্তারিত আলোচনার জন্য তাকিবের ফোন নাম্বার ও ঠিকানা রেখেছে ফিফার ওই এজেন্ট। বাফুফে সূত্রে জানা গেছে তা।

Advertisement