নড়াইলে অনলাইন প্রতারণা, গ্রেফতার ৪

 নড়াইল প্রতিনিধি 
নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, ১৯টি সিম ও অন্যান্য সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে শনিবার মধ্য রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃতরা হলেন কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের সোহানুর রহমান সোহেল ও ইয়ামিন শেখ, খড়রিয়া উত্তরপাড়ার রিফাত হোসেন এবং নড়াইল সদর উপজেলার কলোড়া গ্রামের মুসা কাজিম বকুল আলী। ওসি জানান, তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দু’টি কি-বোর্ড, ছয়টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ১৯টি সিম জব্দ করা হয়েছে।

Advertisement