
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইকামাতে দ্বীন মডেল কামিল (এমএ) মাদরাসা ২০২৬ সালের আলিম পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করেছে। জেলার ১৬টি মাদরাসার মধ্যে ভালো ফলাফল করে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৭ শতাংশ। এ ছাড়া তিন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও আলিম পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মাদরাসাটি। অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা বলেন, এ সাফল্যের জন্য মাদরাসার শিক্ষক, অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








