
এএফপি
ইউক্রেন যুদ্ধের দীর্ঘতম যুদ্ধবিরতির অবসান হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলে সীমিত পরিসরে কার্যকর এ যুদ্ধবিরতি রোববার শেষ হয়। এর মেয়াদ বাড়ানোর প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় বিরল এ যুদ্ধবিরতি কার্যকর হয়। এ বিরতির ফলে রাশিয়ার দখলে থাকা ওলেশকি শহরে একটি মানবিক সহায়তা মিশন পরিচালনা করা সম্ভব হয়। এ সময় যুদ্ধ পঞ্চম বছরে গড়িয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর কোনো পক্ষই এর লঙ্ঘনের অভিযোগ করেনি। ইউক্রেনের একজন আইনপ্রণেতা এ পরিস্থিতিকে ২০২২ সালের পর ‘সবচেয়ে বড় উত্তেজনা প্রশমন’ হিসেবে অভিহিত করেছেন। ইউক্রেনের পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক কমিশনার দিমিত্রো লুবিনেৎস বলেন, ‘২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকা যুদ্ধবিরতির অবসান হয়েছে।’ তিনি রাশিয়ার সাথে যৌথ মানবিক প্রচেষ্টার ক্ষেত্রে এ সাময়িক যুদ্ধবিরতিকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। চলতি মাসে এ আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিয়েভকে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








