
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার ‘মাথাভাঙ্গা নদীতে অবৈধ বাঁশের বাঁধ দিয়ে কারেন্ট জালের ফাঁদ’ শিরোনামে গতকাল রোববার নয়া দিগন্তে সংবাদ প্রকাশিত হয়। বিষয়নি আমলে নিয়ে উপজেলা প্রশাসন গতকাল রোববার দুপুরে নদীতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাছ শিকারের অবৈধ বাঁশের বাঁধ ও কানেন্ট জালের ফাঁদ অপসারণ করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসনের এ উদ্যোগকে নদী রক্ষা ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
প্রকাশিত প্রতিবেদনে স্বচিতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ডিমওয়ালা মাছ ও ছোট মাছের পোনা নিধন এবং নাব্যতা সঙ্কট বৃদ্ধির আশঙ্কার কথা উল্লেখ করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, স্বার্থান্বেষী মহল মাছ শিকারের জন্য নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধভাবে বাধ নির্মাণ করেছিল। প্রশাসনের পক্ষ থেকে মৎস্য অধিদফতরের সহযোগিতায় সেই বাধ অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড রোধে প্রশাসন ও স্থানীয় এলাকাবাসী আরো বেশি সতর্ক থাকবে। কোথাও এ ধরনের বাধ নির্মাণের খবর পেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








