নারায়ণগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী

 নারায়ণগঞ্জ প্রতিনিধি 
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছে অ্যাডভোকেট নবী হোসেন ও টিপু পরিষদের প্রার্থীরা। গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। মোট ভোট পড়েছে ৩৩৮টি। অন্য দিকে পঁাঁচটি সদস্য পদে সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার পেয়েছেন ২৯৯ ভোট, অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট, ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সদস্য পদে অন্যান্য প্রার্থীর মধ্যে এনসিপি নেতা নিরব রায়হান পেয়েছেন ১১০ ভোট, হারুনুর রশীদ খান পেয়েছেন ৯১ ভোট, নাজমুল হক (নির্দলীয়) পেয়েছেন ৮৭ ভোট। সদস্য পদে মোট ভোট পড়েছে ১,৬৭৯টি, বাতিল হয়েছে ৫৫টি ভোট।

Advertisement