
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) তত্ত্বাবধানে নিরাপত্তা অডিট কার্যক্রম শুরু হয়েছে গতকাল রোববার।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো: নুর হোসেন জানিয়েছেন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)-এর চার সদস্য বিশিষ্ট অডিট টিম এসে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৬১৫ এ উল্লেখিত অডিট টিম বেলা ৩টা ১০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।
তিনি জানান, আইসিএওর এই ইউ সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং এপ্রোচের (ইউক্যাপ-সিএমএ) আওতায় এই টিমে রয়েছেন- ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।
এই বিমান বন্দরে আইসিএও এর তত্ত্বাবধানে প্রথমবারের মতো হতে যাওয়া এই নিরাপত্তা অডিট কার্যক্রম ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে বলেও তিনি জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








