
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহসভাপতি মো: শফিকুল ইসলাম শামীমের পিতা মো: আবদুস শহীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল ১ নভেম্বর সকাল ৭টায় ঢাকার উত্তর মুগদাপাড়ার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে আবদুস শহীদ (৮২) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ মাগরিব বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







