
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এ শিক্ষাশিবিরে কর্মীদের সাংগঠনিক দক্ষতা, নৈতিক উন্নয়ন, দাওয়াতি কার্যক্রম, আনুগত্য, পরামর্শ ও আত্মসমালোচনা বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আল আমিনের সভাপতিত্বে সকাল ৯টায় কর্মসূচি শুরু হয়। এতে দারসুল কোরআন উপস্থাপন করেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: মাহমুদুন্নবী। তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
শিক্ষাশিবিরে ‘দাওয়াতে দ্বীন : মুমিন জীবনের মিশন’ বিষয়ে আলোচনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. সামিউল হক ফারুকী। ‘জামায়াতে ইসলামীর কর্মীদের কাক্সিক্ষত গুণাবলি’ বিষয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাবী। এ ছাড়া ‘স্থানীয় নির্বাচনে আমাদের করণীয়’ বিষয়ে আলোচনা করেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুল মান্নান।
বিকেলের অধিবেশনে ‘আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা’ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মুহাম্মদ আব্দুল জব্বার।
দিনব্যাপী আলোচনা ও বিভিন্ন অধিবেশন শেষে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাশিবিরের কার্যক্রম শেষ হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








