আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ রাজধানীর আইডিইবি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের চেয়ারম্যান বদিউররহমান, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ এবং খাজা শাহরিয়ার বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন। শনিবার আয়োজিত এ মিটিংয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান চৌধুরী, মো: আসাদুজ্জামান ভূঁঞা, মো: আমিনুল ইসলাম ভূঁঞা, এস এম আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে এগিয়ে এসেছে। বর্তমান সময়ে আমরা নতুন উদ্যমে আরো শক্তিশালী ও সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যেতে চাই। ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান বলেন, ‘আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।’ অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ। এ সময় প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। ঢাকা সাউথ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: ফেরদৌস হাসানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ঢাকা (দক্ষিণ) অঞ্চলের ৩৭টি শাখা এবং ১১টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

Advertisement