
আগামী ১৮ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন এবং সংবাদ সম্মেলন শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি কক্ষে অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- চবি প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। এলামনাই প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী আসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন আরো দৃঢ় হোক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আগামী দিনের জন্য একটি জ্ঞানভিত্তিক, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত হোক।
হীরকজয়ন্তীর অনুষ্ঠানমালা সফল করতে সব এলামনাই ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণের জন্য আহ্বান জানান ভিসি। একই সাথে গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিদের লেখনী ও প্রচারের মাধ্যমে এই আয়োজনের বার্তা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








