
আলী জামশেদ বাজিতপুর, (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বাদলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। গত শনিবার আয়োজিত ওই অনুষ্ঠানে জেলা ও উপজেলাপর্যায়ের একাধিক বিএনপি নেতার উপস্থিতি ও অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। জানা যায়, জারইতলা স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও বিতর্কের কারণে আলোচনায় রয়েছে। তিনি দুই দফায় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বিনেপি নেতৃবৃন্দের দাবি, তার বিদায় অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি রাজনৈতিক অবস্থান ও আদর্শের প্রশ্নে বিস্ময়কর। উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, সেখানে গিয়ে জানতে পারি জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই আসছেন; তারা কোনো উপজেলায় এলে স্বাভাবিকভাবেই আমাদের যেতে হয়।
সাবেক প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বাদল তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট কোনো জবাব দেননি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









