
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
বিশ্ব জুডো দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জুডো প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল বেগম মহসিন ফাজিল মাদরাসার নবম শ্রেণীর দুই শিক্ষার্থী। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেছে মুদ্দাসসিরুর রহমান এবং রৌপ্যপদক পেয়েছে মুরসালিন। গত ২৮ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) বিশ্ব জুডো দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুই শিক্ষার্থীর এমন গৌরবময় অর্জনে নাচোল বেগম মহসিন ফাজিল মাদরাসার পক্ষ থেকে তাদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







