
প্রযুক্তি ডেস্ক
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘নোট ৬০ আলট্রা’ এনেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ফোনটিতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। নোট ৬০ আলট্রার অন্যতম আকর্ষণ এর ডিজাইন। স্পোর্টস কার থেকে অনুপ্রাণিত ইউনি-চ্যাসিস ডিজাইনে একটি গ্লাস প্যানেলের নিচে রাখা হয়েছে তিনটি ক্যামেরা, অ্যাকটিভ-ম্যাট্রিক্স ডিসপ্লে ও লাইট। পিনিনফারিনার লোগোর নিচে রয়েছে সুপারকারের টেইললাইটের আদলে বিশেষ আলো, যা ফোন চালু করলে বা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম ও রেসিং থিমের ইউজার ইন্টারফেসের পাশাপাশি ফোনটি পাওয়া যাবে মনজা রেড, তোরিনো ব্ল্যাক, আমালফি ব্লু ও রোমা সিলভার রঙে।
দ্রুতগতির পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট, ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম ও ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ। ফটোগ্রাফির জন্য নোট ৬০ আলট্রায় রয়েছে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল এইচপিই প্রধান ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এতে ৩.৫ গুণ অপটিক্যাল ও সর্বোচ্চ ১০০ গুণ ডিজিটাল জুম করা যাবে। পাশাপাশি আলট্রা এইচডিআর প্রযুক্তিতে ছবি তোলা, প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণ ও সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ফোনটির ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারিতে রয়েছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। বাজারে আসা নোট ৬০ প্রোর ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনে রয়েছে কেভলার প্যাটার্নের ফিনিশিং, রেসিং থিমের সফটওয়্যার, পিনিনফারিনার বিশেষ ওয়াটারমার্ক ও কাস্টমাইজড অ্যাকসেসরিজসহ গিফট বক্স। বাংলাদেশের বাজারে নোট ৬০ আলট্রার দাম ৯৯,৯৯৯ টাকা। অন্যদিকে নোট ৬০ প্রো ও পিনিনফারিনার ডিজাইনে তৈরি ‘তোরিনো ব্ল্যাক’ স্পেশাল এডিশনে ৪০০০ টাকা ছাড় দেয়া হয়েছে। ফলে ৪৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








