
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১৩৭তম সভা গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু নোমান মো: রফিকুর রহমান। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি ড. মো: আনোয়ার হোসাইন মোল্লা, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, অধ্যাপক ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ এবং মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, সৈয়দ আবুল হাসেম এবং ইভিপি ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির সচিব মো: কবির আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







