
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’-এর সাথে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান সূর্যমুখী লিমিটেড এবং ফ্লাইনেস্ট গ্লোবাল পিএলসির মধ্যে ইন্টিগ্রেশনের মাধ্যমে অনলাইন মার্চেন্ট পেমেন্ট সেবা চুক্তি সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রাজধানীর রাজউক এভিনিউতে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো: অহিদুল ইসলাম সরকার এবং সূর্যমুখীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক ও ফ্লাইনেস্টের ব্যবস্থাপনা পরিচালক মেহেদি মুরাদ চুক্তি স্বাক্ষর করেন। এ সেবা চালুর ফলে রূপালীক্যাশের গ্রাহকরা সহজে ও নিরাপদে বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানে পেমেন্ট করতে পারবেন। রূপালীক্যাশের মাধ্যমে গ্রাহকরা শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটার মূল্য, বিভিন্ন পরিষেবার বিলসহ নানা ধরনের পেমেন্ট পরিশোধ করতে পারবেন। এ উদ্যোগের ফলে ডিজিটাল লেনদেনের পরিধি সম্প্রসারিত হবে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরো জোরদার হবে। অনুষ্ঠানে ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার ও সহকারী মহাব্যবস্থাপক ভাস্কর বিশ্বাস উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








