চট্টগ্রাম মেডিক্যালকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা কার্যক্রমকে আরো সহজ ও গতিশীল করার লক্ষ্যে জাপানের তৈরি আধুনিক হেমোওয়ালাইসিম মেশিন উপহার দিয়েছে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড। 
এ প্রসঙ্গে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, “কিডনি রোগীদের জন্য নিয়মিত ডায়ালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাসেবা। অনেক রোগীকে দীর্ঘ সময় ধরে এই চিকিৎসার ওপর নির্ভর করতে হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় সহায়তা করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে এই মেশিন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। 
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন; হৃদরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. হাফেজ মো: মুজিবুল হক; কিডনি রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাদ্দাত হোসেন এবং ডা. আব্দুল কাদের; সিনিয়র স্টোর অফিসার ডা. আতাউর রহমান এবং স্টোর অফিসার ডা. জুনায়েদ।
এ সময় পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের মার্কেটিং ডিরেক্টর ডা. মো: শাহ আলম; জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ; ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবির; ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো: জাহেদুল ইসলাম; বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

Advertisement