পাবনায় বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা


দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষ্যে তিন হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের কার্যকর প্রচার প্রচারণা ও সফল বাস্তবায়নের লক্ষ্যে এক টাউনহল সভা গতকাল বুধবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, পাবনা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী এবং  অগ্রণী ব্যাংক  পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফজলুল করিম, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরচালক মো: হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পাবনা শাখা এবং অগ্রণী ব্যাংক পিএলসি, পাবনা আঞ্চলিক কার্যালয় লিড ব্যাংক হিসাবে এ অনুষ্ঠানের সমন্বয় করে। সভায় পাবনা এলাকায় কর্মরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও ব্যবস্থাপক এবং তিন শতাধিক কৃষি/এসএমই উদ্যোক্তা,  অংশগ্রহণ করেন। এ ছাড়া পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর, মৎস্য অধিদফতর, বিএডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং  যুব উন্নয়ন অধিদ্ফতরে প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement

 

 

Advertisement