
তাস
বিশ্ব রাজনীতিতে বহু মেরুর শক্তির উত্থান এখন কেবল তাত্ত্বিক আলোচনা কিংবা ধারণার পর্যায়ে সীমাবদ্ধ নেই বরং এটি চোখের সামনে একটি বাস্তব সত্যে রূপ নিচ্ছে। এই ধারা বস্তুনিষ্ঠ এবং এটি কোনোভাবেই ফেরানো সম্ভব নয়, অর্থাৎ এটি একটি অপরিবর্তনযোগ্য বৈশ্বিক প্রক্রিয়া। রাশিয়া-আফ্রিকা অর্থনৈতিক ও মানবিক ফোরামে বক্তব্য রাখার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।
গতকাল বুধবার মস্কোয় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ফোরামে দেয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, আমরা প্রত্যেকেই এমন এক সময়ের সাক্ষী হয়ে আছি যেখানে বহুমেরুভিত্তিক একটি বিশ্ব সত্যিকারের রূপ লাভ করছে। এই রূপান্তর এত গভীর এবং এর ব্যাপ্তি এত বিশাল যে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এর গুরুত্ব ও প্রভাবকে কোনোভাবেই খাটো করে দেখার বা অবমূল্যায়ন করার অবকাশ নেই।
ভøাদিমির পুতিন তার বক্তব্যে উল্লেখ করেন যে, রাশিয়া-আফ্রিকা ফোরামটি বর্তমান বিশ্ব ব্যবস্থার এই রূপান্তর প্রক্রিয়ার সাথে অত্যন্ত চমৎকারভাবে সামঞ্জস্যপূর্ণ। এই ফোরামের মূল প্রতিপাদ্য বিষয়গুলো, এর বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীদের পরিধি এবং এখানে যে খোলামেলা ও বাধাহীন সংলাপের পরিবেশ তৈরি হয়েছে, সব মিলিয়ে এটি বৈশ্বিক রূপান্তরের চলমান ধারার সাথে পুরোপুরি মিলে যায়। প্রেসিডেন্ট পুতিন তার বক্তৃতায় বলেছেন, বর্তমানে আমরা যে বহুমেরুভিত্তিক বিশ্বের উদ্ভব দেখছি, তা এক অবিসংবাদিত বাস্তবতায় পরিণত হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








