ত্রিপক্ষীয় বৈঠকে ডোনাল্ড ট্রাম্প
ত্রিপক্ষীয় বৈঠকে ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ads

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে তাকে ‘এতো উষ্ণ অভ্যর্থনা’ জানানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ দিয়েছেন।

একইসাথে সেখানে উপস্থিত থাকতে পারাকে ‘সম্মানের’ বিষয় বলে অভিহিত করেছেন।

ট্রাম্প ‘অত্যন্ত সফল একটি এপেক সম্মেলন’ আয়োজনের জন্য প্রেসিডেন্ট শিকে অভিনন্দন জানান।

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো এই ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হওয়ায় তিনি ‘আনন্দিত’ বলে জানান। 

এছাড়া ট্রাম্প মন্তব্য করেন যে, ‘সত্যিকার অর্থেই ইতিহাস গড়ছেন তারা।’

সূত্র : বিবিসি