ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়িকে হত্যা করে লুকিয়ে ছিলেন চট্টগ্রামে
ads

চট্টগ্রাম ব্যুরো
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা শাশুড়ি হত্যামামলার প্রধান আসামি জামাতা মো: ইস্রাফিলকে গ্রেফতার করা হয়েছে। তিনি শ^াশুড়িকে খুন করে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় এতদিন লুকিয়ে ছিলেন।  
বায়েজিদ বোস্তামী থানার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোড এলাকায় এসআরবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  গ্রেফতার হওয়া মো: ইস্রাফিল (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নারুই এলাকার মো: শিশু মিয়ার ছেলে।
এসআরবি জানায়, গত ১৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ইস্রাফিলের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। যা পরবর্তীতে ভুক্তভোগীর মৃত্যুতে হত্যামামলায় রূপ নেয়। মামলা দায়েরের পর থেকেই আসামি ইস্রাফিল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।