
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে তরুণদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সংগঠনের জনশক্তিদেরকে নৈতিকতা, যোগ্যতা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হবে হবে।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুষ্টিয়ায় ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুষ্টিয়া শহরের হাজী শরীয়াতুল্লাহ ইয়াতিমখানা অডিটোরিয়ামে শিবিরের কুষ্টিয়া শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক শাখার সাথীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘সংগঠনের সাথীদেরকে ব্যক্তিগত জীবনে সততা ও দক্ষতা অর্জনের পাশাপাশি সমাজের অসংগতি দূর করতে এগিয়ে আসতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুজাহিরুল ইসলাম, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ও জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক।
এ সময় ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি মাযহারুল হক মমিন, সাবেক জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান পলাশ, সেলিম রেজা, আব্দুল মমিন বিশ্বাস, মেহেদী হাসান মুকুল, খালিদ মাহমুদ, ইমরান হোসাইন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান বিশ্বাস এবং সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








