
পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দেশে বিদেশে বিভ্রান্তিকর প্রচারসহ সব অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের সভাপতি সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সুরঞ্জন ঘোষ বলেন- পূজা উদযাপন পরিষদ অনেক জায়গায় অনুদানের টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়ার জন্য সুকৌশলে তাদের লোকজন দিয়েই বিভিন্ন মন্দিরে ভাঙচুরসহ নানা অঘটন ঘটিয়েছে। অন্য দিকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতির প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশে ১৪১টি সাম্প্রদায়িক হামলার যে উদ্বেগ প্রকাশ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের দেয়া বিবৃতির তীব্র নিন্দা জানান এবং শে^তপত্র প্রকাশের দাবি জানান।
সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী ভারতের আসামে ১১০০ শতাধিক বাংলাভাষি মুসলিম পরিবারকে উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশী ভ্রমণকারীদের ধর্ষণসহ হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতের এই কর্মকাণ্ডের বিষয়ে বিশে^র সব মানবাধিকার সংস্থা, জাতিসঙ্ঘসহ বিশ^ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আল আমিন, মোঃ আনোয়ার হোসেন দিপু, আল আমিন (সুমন), বিল্পবউল হক বিল্পব, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ মাসুদ রানা, আব্দুল কাদের, মোঃ জসিম উদ্দিন (সাগর), রমনা মালা, মোঃ মোস্তফা প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








