
ক্রীড়া প্রতিবেদক
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্সে সেরা অ্যাথলেট হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার। ইমরানুর পুরস্কার হিসেবে ১০০ সিসি ইলেট্রনিক্স মোটরসাইকেল জেতেন। প্রিয়া নগদ ৮০ হাজার টাকা পান। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ১০০ মিটারের পর গতকাল ২০০ মিটারেও প্রথম হন। রেকর্ড গড়ে মহিলাদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতেন নৌবাহিনীর শিরিন আক্তার। শিরিন ১০০ মিটারে প্রথন হন। ২০০ মিটারে তিনি সময় নেন ২৪.৩৪ সেকেন্ড। এর আগে ২০২৪ সালে ২৪.৬৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন শিরিন নিজেই। ৯টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে এই মিটে। সেরা হওয়া ইমরানুর ১০০, ২০০ ও ৪ গুণিতক ১০০ি মটার রিলেতে স্বর্ণপদক পান। প্রিয়া ৮০০, ১৫০০ ও ৩০০০ হাজার মিটার দৌড়ে প্রথম হন। এর মধ্যে ১৫০০ ও ৩০০০ হাজার মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়েন প্রিয়া।
তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ২১ স্বর্ণ, ২০ রৌপ্য ও ১৯ ব্রোঞ্জসহ মোট ৬০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। ১৮ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১০ ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ নৌবাহিনী এবং ১ স্বর্ণ ও ৩ ব্রোঞ্জসহ মোট চারটি পদক জিতে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছে বিকেএসপি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








