আট মাস পর লা লিগায় গোল আলভারেজের
আট মাস পর লা লিগায় গোল আলভারেজের।

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় আট মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। তবে ক্লাব ফুটবলে গোলখরার মধ্যেও গত কয়েক মাসে আন্তর্জাতিক অঙ্গনে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে গোল, বড় ম্যাচে অবদান এবং দলের আক্রমণভাগে কার্যকর উপস্থিতি সব মিলে- সাম্প্রতিক সময়টা নানা অভিজ্ঞতায় ভরা ছিল আলভারেজের। 
লা লিগায় গত পরশু দেপোর্তিভো লা করুনার বিপক্ষে অ্যাথলেটিকোর ১-০তে জয়ের একমাত্র গোল এনে দেন আলভারেজ। এর আগে ইউরোপীয় প্রতিযোগিতায় স্টুটগার্টের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ফলে টানা দুই ম্যাচে গোল করে স্বস্তি ফিরেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পারফরম্যান্সে। লা লিগায় গোলের অপেক্ষা দীর্ঘ হলেও জাতীয় দলের হয়ে তার সাম্প্রতিক সাফল্য সেই সময়কে কিছুটা আলাদা করে দেখার সুযোগ দেয়। 
২০২৬ বিশ্বকাপের গত জুলাইয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে দুর্দান্ত গোল করেছিলেন আলভারেজ। তার সেই গোল আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে জিততে এবং সেমিফাইনালে উঠতে সাহায্য করে। বিশ্বকাপের আগে গোড়ালির চোটে ভুগলেও গুরুত্বপূর্ণ সময়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি। 
বিশ্বকাপের পরও জাতীয় দলের হয়ে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন আলভারেজ। ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে প্রথমার্ধে গোল করেন তিনি। চলতি বছর আর্জেন্টিনার হয়ে ১৩ ম্যাচে অংশ নিয়ে তিনটি গোল করেছেন এই ফরোয়ার্ড।  
ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু রাতে জয় পেয়েছে আর্সেনাল, হেরেছে চেলসি। এভারটনকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে গানাররা। টটেনহ্যামের কাছে ০-২ তে হার চেলসির।

Advertisement