
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরে রানের স্রোত বইয়ে চলেছেন মোহাম্মদ নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম। ঢাকার এই ক্রিকেটার টানা তিন ম্যাচে সেঞ্চুরি উপহার দিলেন। রাজশাহী বিভাগের বিপক্ষে চতুর্থ রাউন্ডের প্রথম দিন ১৭১ রান করে অপরাজিত আছেন নাঈম। আর চার ম্যাচে তৃতীয় শতক ময়মনসিংহের ওপেনার মাহফিজুল। চট্টগ্রামের বিপক্ষে একটি ছক্কা ও ১৭টি চারে ১৫৬ রানে খেলছেন মাহফিজুল।
রাজশাহীতে টস জিতে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৮৪.১ ওভারে ঢাকা বিভাগের সংগ্রহ তিন উইকেটে ২৯৩। বগুড়ায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ময়মনসিংহ বিভাগ ৮৭ ওভারে চার উইকেট হারিয়ে করেছে ২৯৯। সিলেটে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি করতে পারেননি রংপুরের কেউ। তবে সম্মিলিত চেষ্টায় ৮০ ওভারে পাঁচ উইকেটে ৩২০ রান করেছে দলটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








