জিতেও লাভ হলো না ফর্টিসের

 ক্রীড়া প্রতিবেদক
প্রথম দুই ম্যাচে হারের পর রেগার টাডাজের বিপক্ষে শেষ ম্যাচ ছিল নিয়মরক্ষার। তাজিকিস্তানের বিপক্ষে এই আনুষ্ঠানিকতার ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ফর্টিস এফসি। পরশু কুয়েতের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে তাদের ৩-১ গোলে জয়। এতে বাংলাদেশী ক্লাবটি ‘সি’ গ্রুপে রানার্সআপ হলেও বেস্ট রানার্সআপ হিসেবে নকআউটে যেতে পারেনি । বেস্ট রানার্সআপ একটি দলই নকআউটে গেছে। সেই দলটি হলো সিরিয়ার আল ইত্তিহাদ আহলি। তাদের পয়েন্ট ৬। তাদের মতোই ৬ পয়েন্ট ছিল ‘বি’ গ্রুপের দল লেবাননের নেজমেহ ক্লাবের। বিপরীতে ফর্টিসের পয়েন্ট তিন। পরশু তারা ১২ মিনিটে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের ঝলকে ইতিহাস গড়া জয় পায়। ৬৭ মিনিটে রাফায়েল টুডু ৭১ মিনিটে সিয়ান কাওয়াসাকি ও ৮৮ মিনিটে শুকি ইতোফুসা গোল করেন। ফর্টিস, গোয়া ও টাডাজের পয়েন্ট তিন করে।

Advertisement