
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন। গতকাল শুক্রবার সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
গত বুধবার বুকেব্যথা ও কাশি নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবাল এর তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন আছেন। এ দিকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে হাসপাতালের কেবিন ব্লকে তিনি মন্ত্রীকে দেখতে যান বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি বলেন, মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।
গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








