
পীরগঞ্জ (ঠাকুরগঁাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ফয়সাল নামের এক তরুণ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল পীরগঞ্জ উপজেলার বোর্ডহাট এলাকার শাহ আলম ডেকোরেটরের দোকানে কর্মরত ছিলেন এবং তার মূল বাড়ি একই উপজেলার নোহালী গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে সম্পন্ন হয়।
পরদিন শুক্রবার সকালে বৌভাতের অনুষ্ঠানে ডেকোরেশন ও আলোকসজ্জার কাজ করছিলেন ফয়সাল। একপর্যায়ে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








