
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা
শীতকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। খেজুরগাছ পরিচর্যা, গাছের মাথা পরিষ্কার করা এবং রস সংগ্রহের সরঞ্জাম প্রস্তুত- এসব নানা কাজে এখন ব্যস্ত তারা।
গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্যের সাথে খেজুরের রস ও গুড়ের সম্পর্ক দীর্ঘ দিনের। শীতের সকালে টাটকা রস পান, পিঠা-পুলি ও পায়েস তৈরিতে খেজুর গুড়ের ব্যবহার বাঙালির খাদ্যসংস্কৃতিকে বিশেষভাবে সমৃদ্ধ করে। পাশাপাশি রস সংগ্রহ ও গুড় তৈরি অনেক গাছির জীবিকার অন্যতম উৎস।
গাছিরা জানান, গত বছরের তুলনায় এবার ভালো ফলনের পাশাপাশি আয় বাড়বে বলে তারা আশাবাদী। তবে আগের তুলনায় বর্তমানে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি ও বিক্রি করে লাভ কম হওয়ায় অনেক গাছি এ পেশা থেকে সরে যাচ্ছেন। ফলে ঐতিহ্যবাহী এ পেশা টিকিয়ে রাখা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, খেজুরগাছ সংরক্ষণ, নতুন গাছ রোপণ এবং গাছিদের এ পেশায় টিকিয়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি। এতে এক দিকে যেমন গ্রামবাংলার ঐতিহ্য রক্ষা পাবে, অন্য দিকে গাছিদের জীবিকা নির্বাহের পথও সুগম হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








