
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
পর্যটন কার্নিভাল-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় খান প্যালেস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এ বি এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








