
প্রযুক্তি ডেস্ক
বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। মডেল দুটি হলো অনার এক্স৭ই ও এক্স৬ই। বড় ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিভিন্ন সুবিধা রয়েছে ফোন দুটিতে। অনার এক্স৭ই-এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এক্স৬ই-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। এক্স৭ই মডেলে রয়েছে আলাদা এআই বাটন। এর মাধ্যমে গুগল জেমিনি, ম্যাজিক পোর্টাল ও সার্কেল টু সার্চের মতো সুবিধা ব্যবহার করা যাবে। অন্যদিকে, এক্স৬ই-তে দৈনন্দিন ব্যবহারে কার্যক্ষমতা, ব্যাটারির স্থায়িত্ব ও সুরক্ষার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। ফোন দুটিতেই রয়েছে ৬ দশমিক ৬১ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এ ছাড়া ধুলাবালু ও পানির ঝাপটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং। পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য ফোন দুটি পেয়েছে এসজিএসের ফাইভ স্টার ড্রপ প্রটেকশন সার্টিফিকেট। উভয় ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা চিপসেট। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ম্যাজিক ওএস ১০। অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও বলেন, স্মার্টফোনের দাম বাড়লেও গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচার চান। নতুন মডেল দুটির মাধ্যমে দীর্ঘস্থায়ী ব্যাটারি, নির্ভরযোগ্য কার্যক্ষমতা ও প্রয়োজনীয় সুবিধা দিতে চায় অনার। এক্স৭ই পাওয়া যাচ্ছে সানরাইজ অরেঞ্জ, লাইট ব্লু ও মিডনাইট ব্ল্যাক রঙে। এক্স৬ই পাওয়া যাচ্ছে সানরাইজ গোল্ড ও মিডনাইট ব্ল্যাক রঙে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








