
বিনোদন রিপোর্ট
বিগত বেশ কিছু দিন যাবত অসুস্থ এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শাপলা পাল। তবে এরই মধ্যে তিনি এক কর্মশালায় অংশগ্রহণের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সবার সাথে। শাপলা পাল জানান, কয়েক দিন আগে একটি অসাধারণ কর্মশালায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল তার। শাপলা পাল বলেন, ‘প্রফেসর মোহাম্মদ ফয়সাল আহমেদ অত্যন্ত অনুপ্রেরণামূলক ও জ্ঞানগর্ভ একটি সেশন পরিচালনা করেন, যা শুধু আমার আত্মবিশ্বাসই বাড়ায়নি; বরং আমার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিকে আরো সুস্পষ্ট, গভীর এবং পরিণত করতে সাহায্য করেছে। এটি কেবল একটি কর্মশালা ছিল না; বরং ছিল নতুন কিছু শেখা, নিজেকে আরো ভালোভাবে আবিষ্কার করা, অনুপ্রেরণা লাভ করা এবং হৃদয়úর্শী কিছু সম্পর্ক গড়ে তোলার এক সমৃদ্ধ অভিজ্ঞতা। এই অসাধারণ সেশনটিকে এত অর্থবহ, সুন্দর ও স্মরণীয় করে তোলার জন্য প্রফেসর মোহাম্মদ ফয়সাল আহমেদ এবং একাডেমি অব বিজনেস প্রফেশনালস-এবিপির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। এমন একটি মূল্যবান অভিজ্ঞতার অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ ও আনন্দিত।’ এদিকে এরই মধ্যে শাপলা পাল মোহনা টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন এবং জামালপুর সমিতির একটি অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়াও এই মুহূর্তে তিনি চট্টগ্রামে আছেন, দুর্গাপূজায় পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। শাপলা পাল জানান, আপাতত নতুন কোনো মৌলিক গান প্রকাশের পরিকল্পনা নেই। যে গানগুলো এরই মধ্যে তার ইউটিউবে প্রকাশিত আছে সে গানগুলো নিয়েই আপাতত আশাবাদী তিনি। গানগুলো সময় করে শ্রোতারা শুনলেই শিল্পী হিসেবে ধন্য তিনি। প্রসঙ্গত, শাপলা পালের ওয়ার্কশপটি ছিল ‘দ্য স্কলারশিপ উইনিং পিএইচডি প্রপোজাল’।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








