জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার ও হাসপাতাল, বার্ষিক সাধারণ সভা
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার ও হাসপাতালের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার ও হাসপাতালের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) রাতে এ সভা অনুষ্ঠিত হয়। 

জালালাবাদ রোটারি ক্লাবের স্থায়ী এই প্রকল্পের সাধারণ সভায় ক্লাবের সকল সদস্যসহ ট্রাস্টি বোর্ড ও আজীবন সদস্যদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পিপি শফিক আহমদ বখত।

সভায় হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারি রোটারিয়ান হানিফ মোহাম্মদ এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালি।

প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন পিডিজি সহিদ আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং প্রফেসর জামিল আহমদ চৌধুরী। 

বক্তারা উপস্থাপিত বার্ষিক ও আর্থিক প্রতিবেদনের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

তারা হাসপাতালের সেবামূলক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে সকলকে আরো নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।