মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় ২ জন পুলিশ হেফাজতে

মাগুরা প্রতিনিধি 

Advertisement

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন। 
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শাকের হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে গত বুধবার রাতে অজ্ঞাতদের  আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন। এ হত্যার  ঘটনায় দু’জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
এ দিকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দুপুরে জেলা যুবদল শহরে বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে শাকের হোসেনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে কাউন্টারের ভেতরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীা-নিরীা শেষে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথার পেছনে একটি আঘাতের চিহ্ন দেখতে পান চিকিৎসকরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। নিহত শাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারিপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি মাগুরা পৌর যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করছিলেন।
স্বজনদের দাবি, শাকের হোসেনকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত না করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি তারা অনুরোধ করেছেন।