সংক্ষিপ্ত সংবাদ

কুমিল্লায় কর্ণফুলীর বগি ১৬ ঘণ্টা পর উদ্ধার

Advertisement

কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের বগিগুলো প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গত বুধবার চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ চলমান রয়েছে। রেলওয়ে কর্তৃপ জানিয়েছে, লাইন সংস্কারসহ প্রয়োজনীয় কাজ শেষ করতে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচলে বিঘœ ঘটে। কুমিল্লা প্রতিনিধি।

২ জনকে বিনাশ্রম কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বহুল আলোচিত যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই শ্রমিককে আটক করা হয়েছে। পরে প্রত্যেককে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পূর্ব পাড়ে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম এস আর আলিফ। জানা গেছে, অভিযান চলাকালে লাউড়েরগড় সংলগ্ন এলাকায় যাদুকাটা নদীর তীর থেকে বালু উত্তোলনরত অবস্থায় মো: বাশির (৩৭) এবং মো: মোসাদ্দের (৪২)-কে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে দুই মাস (৬০ দিন) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশ ও বিজিবির সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফের সত্যাতা নিশ্চিত করে জনান, যাদুকাটা নদীর তীর রায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা। 

২২টি সাপ পিটিয়ে মারল জনতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাপের কামড়ে সপ্তম শ্রেণীর এক শিার্থীর মৃত্যুর পর গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে সাপের আতঙ্ক। এরই মধ্যে উপজেলার ধান্যদৌল গ্রামে পুকুরপাড়ের লাকড়ির স্তূপের নিচ থেকে ২১টি সাপের বাচ্চা ও একটি বড় বিষধর সাপ পিটিয়ে মেরেছেন স্থানীয় বাসিন্দারা। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে সামসু মাস্টারের বাড়ির পুকুরপাড়ে এসব সাপ মারা হয়।  স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ধান্যদৌল গ্রামে সাপের কামড়ে সপ্তম শ্রেণীর এক শিার্থীর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই গ্রামজুড়ে সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
এরই মধ্যে গত বুধবার রাতে সামসু মাস্টারের বাড়ির পুকুরপাড়ে লাকড়ির স্তূপের নিচ থেকে চারটি সাপের বাচ্চা পাওয়া গেলে সেগুলো মেরে ফেলেন স্থানীয়রা। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থানে একটি বড় সাপ দেখতে পেয়ে আশপাশের লোকজন জড়ো হন। পরে লাকড়ির স্তূপ সরিয়ে মাটি খুঁড়লে একের পর এক সাপের বাচ্চা বেরিয়ে আসে। এ সময় একটি বড় সাপ ও ১৬টি বাচ্চা পিটিয়ে মারা হয়। অন্য একটি বড় সাপ গর্ত দিয়ে পালিয়ে যায়। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা।

আদমদীঘিতে মাদকের বস্তিতে অভিযান

বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম বাজার পাইকপাড়া রাস্তা সংলগ্ন এলাকায় হিজরা পল্লী নামক ও পাশাপাশি দুই মাদকের বস্তিতে স্থানীয় তিন গ্রামের অভিযান চালায়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত এই অভিযান চলে। জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর মৌজায় আদমদীঘি ভায়া বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে একটি অটোমেটিক চালকলের আশপাশে গড়ে উঠা বস্তিতে বসবাস করা কিছু সংখ্যক হিজরা ও অন্যান্য বসবাসকারীরা দীর্ঘ দিন ধরে গাঁজা, হেরোইন ও ইয়াবা বড়ির কারবার করে আসছে। সাম্প্রতিক সময়ে অবৈধ মাদক কারবারটি সাধারণ বৈধ পণ্য কারাবরের মত রুপ ধারণ করে। দূর-দূরান্ত থেকে শুরু করে স্থানীয় কিশোর, যুবক ও বযস্করা পর্যন্ত অবাধে এসব মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ে। বিষয়টি সাম্প্রতিক সময়ে ভয়াবহ আকার ধারণ করে। এলাকাবাসীর অভিযোগ বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানোর পরও কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা।

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যূর অভিযোগ

সাভার পৌর এলাকার গেন্ডায় গত বুধবার দুপুরে আব্বাস স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিশুর নামÑ আব্রাহাম (১১)। আব্রাহাম মানিকগঞ্জের সিংগাইর থানার মানিকনগর এলাকার আল-আমিনের ছেলে। স্বজনদের অভিযোগ, নাকের পলিপাস অপারেশনের জন্য শিশুটিকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক সুমন হোসাইন অপারেশন করার পরপরই তার মৃত্যূ হয়। এরপর শিশুটিকে মৃত অবস্থায় সাভার থানা রোডের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এ দিকে শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আব্বাস স্পেশালাইজড  হাসপাতালে গিয়ে বিক্ষুব্দ জনতা ও শিশুর স্বজনরা ব্যাপক ভাঙচুর চালান। ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখান থেকে পালিয়ে যায়। হাসপাতালটির মালিক নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. আববাস উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সাভার (ঢাকা) সংবাদদাতা।

সিলেট সীমান্তে ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। গতকাল ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানিয়েছে, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় মদ, গরু, ফল, কম্বল, কসমেটিকস, সবজি, চকলেট, বাসমতি চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী লেডিস সোয়েটারসহ বিভিন্ন ধরনের চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ২৭ ল ৩৪ হাজার ৯৫৯ টাকা। সিলেট ব্যুরো।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (৬০) নামের এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে তিনি মারা যান। এর আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি কয়েদি নম্বর ৪০৭০/এ হিসেবে কারাগারে বন্দি ছিলেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন। কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও হৃদরোগে (আইএইচডি) আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২১ অক্টোবর রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে রাত ১১টা ০৫মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস), ডায়াবেটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও উচ্চ রক্তচাপের কথা উল্লেখ করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।